Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে কবীর আহমেদ ভূঞার উদ্যোগে ইফতার মাহফিল

স্পেশাল করেসপপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন জেলা বিএনপির নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঞা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার পৈত্রিক বাড়িতে আয়োজিত এ ইফতার মাহফিলে কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানটি এক পর্যায়ে মিলনমেলায় রূপ নেয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বারের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শফিকুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আবদু, সাধারণ সম্পাদক ডা. খুরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঞা ও সাধারণ সম্পাদক আকতার খান এবং জেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা বারের নারী ও শিশু পিপি অ্যাডভোকেট ইসমত আরাসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন বলেন, নির্বাচনের পর অনেক নেতা যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও কবীর আহমেদ ভূঞা নেতাকর্মীদের পাশে রয়েছেন এবং অতীতেও দুঃসময়ে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।

আলহাজ্ব কবীর আহমেদ ভূঞা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কসবা-আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে তিনি কাজ করে যাবেন। গত ১৭ বছরে নেতাকর্মীরা নানা হয়রানির শিকার হয়েছেন উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সারাবাংলা/জিএস/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর