Sunday 01 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার চান্দিনায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মার্চ ২০২৬ ২০:৫৭ | আপডেট: ১ মার্চ ২০২৬ ২২:১৫

কুমিল্লা: জেলার চান্দিনা উপজেলায় একই ঘরের দুই পৃথক কক্ষ থেকে মা ও তার ৭ বছর বয়সী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার ছোট মেয়ে ফাসিহা (৭)।

নিহতের স্বামী মুজাহিদুল ইসলাম ঢাকায় একটি মসজিদে ইমামতি ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ৩ সন্তানের মধ্যে বড় মেয়ে স্থানীয় মাদরাসার আবাসিকে থেকে পড়াশোনা করছে এবং ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন।

স্থানীয় সূত্র জানায়, ফারহানা আক্তার ঘরে শাশুড়ি কদরবানু ও ছোট মেয়েকে নিয়ে থাকতেন।

বিজ্ঞাপন

রোববার সকালে শাশুড়ি তালিম দিতে বাইরে যান। দুপুরে ফিরে এসে ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন।

প্রতিবেশীরা জানালা ভেঙে ভেতরে উঁকি দিলে এক কক্ষে শিশুটি ও পাশের কক্ষে ফারহানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুকে হত্যার পর মা আত্মহত্যা করতে পারেন।

চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে এসে দুই কক্ষে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পাই। স্থানীয়রা এরই মধ্যে মরদেহ নামিয়ে রেখেছেন। কেন এমন ঘটনা ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর