Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নীলফামারীতে ভিসা প্রতারণা ও জুয়ারি চক্রের ৭ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মার্চ ২০২৬ ২৩:২৩

নীলফামারী: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা প্রতারণা ও জুয়ারি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি জলঢাকা থানার টেঙ্গনমারী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জ উপজেলার মো. আদর আলী (২৪) ও মো. মনিরুজ্জামান সজীব (২৫), জলঢাকা উপজেলার শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯) ও মো. সিরাজ উদ্দিন (২৩) এবং নীলফামারী সদর উপজেলার মো. হাসান আল ফিরোজ ছোটন (২৪) ও মো. আহসান হাবিব হাসান (২৪)।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (নি.) মো. মতলুবর রহমান জানান, তল্লাশিকালে তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। মোবাইল যাচাই করে অনলাইন ভিসা প্রতারণা ও অনলাইন বেটিং/ক্যাসিনো অ্যাপের তথ্য পাওয়া গেছে।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অনলাইনে ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা এবং বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইটে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বেটিং অ্যাকাউন্ট ও প্রতারণার আলামত পাওয়া গেছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়। এ ঘটনায় মামলা রুজু করে গ্রেফতারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর