Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় মাটি খুঁড়তেই মিলল মানুষের হাত-পায়ের মতো মেটে আলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৪:৫৮

মেটে আলু।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাওয়া গেছে এক বিস্ময়কর আকৃতির মেটে আলু। যার গঠন মানুষের হাত ও পায়ের আদলের মতো হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার কালিয়ারছড়া গ্রামের কৃষক সাদ্দাম মিয়া বাড়ির উঠানে মাটি কাটার সময় হঠাৎ কোদালে বড় কিছুতে আঘাত পান। পরে দুই হাত দিয়ে টেনে তুলতেই তার হাতে উঠে আসে প্রায় ২০ কেজি ওজনের অদ্ভুত আকৃতির এই মেটে আলুটি।

আলুটির আকার এতটাই বিশাল এবং গঠন এতটাই ব্যতিক্রমি যে প্রথম দেখাতেই তিনি হতবাক হয়ে যান। পরে তিনি বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, আলুটির কিছু অংশ দেখতে মানুষের হাতের আঙুলের মতো, আবার কিছু অংশ পায়ের আকৃতির সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। এই অস্বাভাবিক গঠনের কারণে অনেকেই এটিকে প্রকৃতির এক বিরল সৃষ্টি বলে মনে করছেন।

ঘটনার পর সাদ্দাম মিয়ার ছোট ভাই আলুটির ভিডিও ধারণ করে ফেসবুকে শেয়ার করেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে অনেকে বিশ্বাস করতে পারছেন না যে এটি সত্যি একটি আলু।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে কৃষক সাদ্দাম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ব্যতিক্রমি আলু পেয়ে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত এবং কিছুটা বিস্মিতও। আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমাদের উঠানের মাটিতে এমন কিছু থাকতে পারে। আলুটির আকৃতি দেখে প্রথমে ভয় পেয়েছিলাম, পরে সবাই এসে দেখার পর বুঝলাম এটি সত্যিই এক ধরনের প্রকৃতির বিস্ময়।

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম কবীর মুঠোফোনে সারাবাংলা ডট নেটকে জানান, মাটির গঠন, আর্দ্রতা ও দীর্ঘসময়ের বৃদ্ধির কারণে মেটে আলুর অস্বাভাবিক বৃদ্ধি ও আকৃতিগত পরিবর্তন হয়ে থাকতে পারে। কারণ এই জাতের আলুর নির্দিষ্ট আকার থাকে না।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর