Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মনোনয়ন দাখিলের সময় বিএনপি নেতাদের হাতাহাতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৯:৪৭

বগুড়া: বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় জেলা বিএনপির ২ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) দুপুরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যান দলের বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে। এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন এর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে পরিনত হয়। উপস্থিত অন্য নেতারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, সোমবার রেজাউল করিম বাদশার মনোনয়ন জমা দেওয়ার সময় একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে জেলা বিএনপি সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এমন একটি গুরুত্বপূর্ণ আসনে দলের প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিনে শীর্ষ নেতাদের এই কোন্দল স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার সময় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর