Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, কর্মচারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১২:২০

কক্সবাজার রেলস্টেশন। ছবি: সংগৃহীত।

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা স্টেশনের পূর্বে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ট্রেনের একজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম ছাবের আহমদ (৫২)। তিনি ট্রেনে বেডিং পোর্টার হিসেবে কর্মরত এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

ডুলাহাজারা স্টেশন রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ট্রেনটি চকরিয়া স্টেশনে পৌঁছানোর আগে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। আহত ছাবের আহমদকে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর অবস্থার কারণে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

ডুলাহাজারা স্টেশন মাস্টার মোহাম্মদ মোস্তফা জানান, ‘ছাবের আহমদকে মাথায় প্রায় ১০টি সেলাই দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ কারণ খতিয়ে দেখছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর