Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীর আদালতে আইনজীবীদের হাতাহাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৬:৪৪ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৬:৪৫

ছবি: সংগৃহীত

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমিজমা সংক্রান্ত মামলার শুনানি চলাকালে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মুলতবি করে এজলাস ত্যাগ করেন।

বুধবার (৪ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র ও আইনজীবী এবং বিচারপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি চলাকালে আসামিপক্ষের আইনজীবীরা স্থায়ী জামিনের আবেদন করেন। এ নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান চুন্নু ও আইনজীবী নাসির উদ্দিন মাহমুদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ম্যাজিস্ট্রেট সাময়িক সময়ের জন্য আদালত মুলতবি করেন।

বিজ্ঞাপন

কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন বলেন, আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও তর্কাতর্কির ঘটনায় আমরা সমঝোতা করেছি।

এ ঘটনায় আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থী এবং আইনজীবীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর