Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে প্রবেশের সময় আটক শিশুদের পরিবারের কাছে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ২০:২০

আটক শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ

নীলফামারী: ভারতে প্রবেশের আগেই নীলফামারীর সীমান্তে বিজিবির হাতে আটক তিন শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। দুই দিন হেফাজতে রেখে তাদের পরিবারকে খুঁজে বের করে ডোমার থানা পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুরে ডোমার থানা পুলিশ দুই শিশুকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে। অন্য একজনের অভিভাবক শিশুটি গ্রহণের উদ্দেশে ডোমারের পথে রয়েছে।

গত সোমবার রাতে ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তরেখায় বিজিবির টহল দলের হাতে আটক হয় এই তিন শিশু। বিজিবি তাদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পারিবারিক বিশৃঙ্খলার মধ্যে বেড়ে উঠা এই শিশুরা গত ১০ বারো দিন ধরেই পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। তবে সন্তানদের ফিরে পেয়ে খুশি স্বজনরা পুলিশ ও উপজেলা সমাজসেবা বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

বিজ্ঞাপন

আটক শিশুরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড এলাকার মো. ইসরাফিলের ছেলে মো. ইরফান (১২), ঢাকার কোনাবাড়ির আক্তারের ছেলে মো. সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জের ছাতক থানার নতুন বাসতলা এলাকার আবুল কালামের ছেলে মো. সাব্বির (১০)।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, পারিবারিক বিশৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠা এই শিশুরা পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়েছে। পরিবারিক বিশৃঙ্খলা শিশুদের এমন ঘটনার দিকে ঠেলে দিচ্ছে বলে তিনি অভিমত দেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর