Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১২:০১

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত গভীর রাতে তারা গণপিটুনির শিকার হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৪ মার্চ) তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে লৌহজং থানা পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর