Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ০০:০৯

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল। ছবি: সংগৃহীত

‎বরিশাল: ‎ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল আকন নির্বাচিত হয়েছেন।

‎বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আইনজীবী সমিতি ভবনে নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন ফলাফল ঘোষণা করেন।

‎নির্বাচনে সম্পাদকসহ সাতটি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে সভাপতিসহ চারটি পদে বিএনপিপন্থী অপর একটি প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন।

নির্বাচনে অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ সহসভাপতি, অ্যাডভোকেট মিজানুর রহমান ও অ্যাডভোকেট গোলাম সরওয়ার লিটন যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আরিফুর রহমান খান অর্থ সম্পাদক, অ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন ভিজিল্যান্স সম্পাদক, অ্যাডভোকেট ফিরোজ হোসাইন লাইব্রেরী সম্পাদক, অ্যাডভোকেট আমির হোসেন মোল্লা ভর্তি সম্পাদক, অ্যাডভোকেট আককাস সিকদার ও অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূইয়া বাদশা নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

‎এর আগে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে অ্যাডভোকেট মো. মাহেব হোসেন ও মো. সোহেল আকনের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন ও শহর বিএনপির সভাপতি নাসিমুল হাসানের নেতৃত্বাধীন বিএনপিপন্থী অপর একটি প্যানেল ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে জামায়াতপন্থী আইনজীবীরা সাধারণ সম্পাদকসহ দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

‎প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন বলেন, ‘শিগগিরই নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর