Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে হঠাৎ কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ০৮:৩৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজবাড়ী: হঠাৎ ফাল্গুনে ঘনকুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৭ মার্চ) হঠাৎ ঘন কুয়াশা পড়তে শুরু করলে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর