Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চকরিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ০৮:৪১

মরদেহ। প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলবনিয়া এলাকায় আয়েশা সিদ্দিকা (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলবনিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা সিদ্দিকা ওই এলাকার আব্দুল মুবিনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াস উদ্দিন শিপু ঘটনাস্থলে গিয়ে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রিয়াস উদ্দিন শিপু বলেন, আয়েশা সিদ্দিকা ও তার স্বামীর মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। প্রায় চার মাস আগে ওই নারীকে মারধরের ঘটনাও ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর