Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর-২ আসনের নির্বাচনি সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ফরিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ২১:৫৭

খাদ্য সামগ্রী বিতরণ

যশোর: যশোর-২ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি পরিদর্শন ও তাদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আসনটির সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিকরগাছার ১০০ ও চৌগাছার ৫০ নির্বাচনি সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, ‘আত্মরক্ষার অধিকার সকল নাগরিকের আছে। তবে কেউ যদি আক্রমণ করে তখন দাঁত-ভাঙ্গা জবাব দেওয়া হবে। তাৎক্ষণিক পুলিশকে জানাবেন। আমার পক্ষ থেকে ভুক্তভোগীদের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। তবে কেউ যদি আক্রমণ করতে আসে তাহলে তা প্রতিহত করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একজন ব্যক্তি তার পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে। নির্বাচনি আসনকে শান্তিপূর্ণ রাখতে সবাইকে সহনশীল হতে হবে, যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে বসবাস করতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিবে বলে তিনি আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, আজ তার নির্বাচনি আসনের ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে ৩ হাজার টাকা সমান মূল্যের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুনসহ ও উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর