Sunday 08 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১১:১৯

কুষ্টিয়া: কুষ্টিয়া ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হেলমেট পরা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে শফিকুল ইসলাম ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ১৩ থেকে ১৪ রাউন্ড গুলি করার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় চা দোকানি শুকুর আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, আমি অফিসের মধ্যেই ছিলাম। হঠাৎ কয়েকজন এসে বাইরে থেকে গুলিবর্ষণ করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানি না। থানা থেকে পুলিশ এসেছিল সব দেখে গেছে। এই বিষয়ে রাতে অভিযোগ জমা দিব।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, এলাকায় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর