Sunday 08 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৪:৪৪

রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

পাবনা: ডাক টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

রোববার (৮ মার্চ) সকালে মন্ত্রী প্রকল্প সাইটে গিয়ে নির্মাণকাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি প্রকল্প বাস্তবায়নে নিযুক্ত কর্মী ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

প্রকল্প পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আযাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, মন্ত্রী ফকির মাহবুব আনাম এর পিএস মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সহ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর