Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১১:৩৫

আরিফুল ইসলাম।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটের নিকট কেরু অ্যান্ড কোম্পানির ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা দুই বন্ধু সোহেল (২৭) ও ফারুক হোসেন (২৮) গুরুত্বর আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) প্রায় রাত ৮টার দিকে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনাটি ঘটে। নিহত সৌদি প্রবাসী আরিফুল ইসলাম (৩০) উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার মরহুম মসলেম উদ্দিনের বড় ছেলে। আহতরা হলেন- একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) ও রবিউল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৮)। আহতের রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় তাদের স্বজনরা।

বিজ্ঞাপন

নিহত আরিফুল ইসলামের ভাই জীবননগর পৌর যুব জামায়াতের আমির আরিফ জোয়ার্দ্দার বলেন, আরিফুল ও তার দুই বন্ধু সোহেল ও ফারুক একটি ইফতার মাহফিলে যোগ দিয়ে জীবননগর থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল যোগে যাওয়ার পথে শিয়ালমারী পশুহাটের নিকট কেরু অ্যান্ড কোম্পানির আলু বোঝাই ট্রাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অবৈধ আলমসাধু পাশাপাশি হলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী রাস্তার ওপর ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথের মধ্যেই আরিফুল ইসলাম মারা যান।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান জানান, আরিফুলকে মৃত অবস্থায় আনা হয়। বাকী দু’জনকে চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, দুর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর