Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একযোগে কুষ্টিয়ার ৩ সরকারি দফতরে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৭:০৬

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রার অফিস ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৮ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় একযোগে এ ঘটনা ঘটে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে।

জানা যায়, দুর্বৃত্তরা তিনটি দফতরের প্রবেশদ্বারের তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় আলমারিতে রাখা বিভিন্ন নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়। গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা মালামাল চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দফতর কর্তৃপক্ষ।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ঘটনার পর তিনি সংশ্লিষ্ট দফতরগুলো পরিদর্শন করেছেন। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর