টাঙ্গাইল: জেলার যমুনা সেতু মহাসড়কে বাসের ধাক্কায় মাসুদ মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মাসুদ সিরাজগঞ্জের কাজীপুরের রাজবদপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
যমুনা সেতু পূর্ব থানার (এএসআই) মো. শরিফুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রংতুলি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের ধলাটেঙ্গল এলাকায় পৌঁছলে বাসটি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাসুদ মারা যায়। বাসটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।