Monday 27 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিলেটে তেল না পেয়ে পাম্প কর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ মার্চ ২০২৬ ২৩:১৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিলেট: নগরীর চৌকিদেখি এলাকায় পেট্রাল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের অভিযোগে ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর মিরপুর বাজারে সিলেটের এয়ার পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ফাহিম অহমদ (২১), তামিম অহমদ (১৯) ও তানজিম অহমদ সজীব (১৯)।

এর আগে সোমবার সন্ধ্যায় নগর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে সিরিয়াল ভেঙে জ্বালানি তেল সরবরাহ না করায় পেট্রোল পাম্প কর্মচারীর ওপর হামলা করে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ার পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় পেট্রোল পাম্প ব্যবসায়ী সংগঠন সোমবার রাতে ধর্মঘটের ডাক, এতে তারা রেল বিক্রি করা বন্ধ করে দেয়। আজ মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে জড়িত আসমিদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর