Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন কোস্ট গার্ড সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৬:৫৮ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৭:১১

নিহত কোস্ট গার্ড সদস্য সালেহ আহমেদ।

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় নিজের ইস্যু করা আগ্নেয়াস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) এক সদস্য। নিহত কোস্ট গার্ড সদস্যের নাম সালেহ আহমেদ (৪২)।

বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের গার্ড রুমে এই ঘটনা ঘটে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি নিজের বুকে গুলি চালানোর পরে আশপাশে থাকা কোস্ট গার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত খুলনা উপশম হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ‘মৃত’ বলে ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘কোস্ট গার্ড সদস্য সালেহ আহমেদ নিজের হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর