Thursday 12 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ মার্চ ২০২৬ ২৩:৫১ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০০:২১

নিহত কবির ও হানিফ

যশোর: জেলার বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির (৩০) ও হানিফ। এছাড়া আহত আশিক (২৫) একই গ্রামের হোসেন আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, সন্ধ্যায় কবির, হানিফ ও আশিক একটি ইঞ্জিনচালিত ভ্যানযোগে খাজুরা থেকে মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পরিবহনের সঙ্গে তাদের ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কবির মারা যান। স্থানীয়রা দ্রুত অন্য দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত আশিকের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, পুলিশ ঘাতক পরিবহনটিকে শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর