Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উপলক্ষ্যে হিলি স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা

লোকাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৬:২৯

ছবি: সংগৃহীত।

দিনাজপুর: পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে সিএন্ডএফ এজেন্টদের সব কার্যক্রম টানা ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে এই ছুটি শুরু হবে।

রোববার (১৫ মার্চ) সকালে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর যথাযথ মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে এই বিরতি ঘোষণা করা হয়েছে।

১৮ মার্চ, বুধবার থেকে ২৭ মার্চ, শুক্রবার পর্যন্ত টানা ১০ দিন বন্দর বন্ধ থাকবে। পুনরায় কার্যক্রম শুরু হবে ২৮ মার্চ, শনিবার।

তবে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্দরের সিএন্ডএফ এজেন্টদের যাবতীয় কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চালু থাকবে।

হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা উপ-কমিশনারকে (হিলি স্থল শুল্ক স্টেশন) জানানো হয়েছে। চিঠিতে আসন্ন উৎসব সুন্দরভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রতি বছরই ঈদের ছুটিতে দেশের অন্যতম বৃহত্তম এই স্থলবন্দরে আমদানি-রফেতানি ও শুল্কায়নের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্টরা বিরতি নিয়ে থাকেন। আগামী ২৮ মার্চ, শনিবার থেকে পুনরায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

টানা ১০ দিন বন্দর বন্ধ রাখার এই বিষয়টি এরই মধ্যে ভারতীয় ব্যবসায়ীদের ও পত্রের মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইন চার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারি ছুটির আওতামুক্ত থাকে। ফলে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকলে যাত্রীরা যথারীতি বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর