Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটিকছড়িতে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৯:৫৬

নিহত বৃদ্ধ মো. চুরো মিয়া

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. চুরো মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার নারায়ণহাট স্লুইসগেট ও পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসনাবাদ আঁজলা পাড়া নিবাসী মো. চুরো মিয়া (প্রকাশ আইয়ুবের বাবা) আজ দুপুরে রাস্তা পারাপারের সময় বা কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘদিনের পরিচিত ও মুরুব্বি হিসেবে তার মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। আজ রাত ১০টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, উপজেলার নারায়ণহাট স্লুইসগেট ও পেট্রোল পাম্প এলাকায় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর