Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৫ মার্চ ২০২৬ ২২:৫৪

অধ্যক্ষ আলমগীর হোসেন।

পিরোজপুর: জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পিরোজপুরের রাজনীতিতে সক্রিয় থাকা অধ্যক্ষ আলমগীর হোসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একসময় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দলীয় পুনর্গঠনের অংশ হিসেবে জেলা বিএনপির কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন

ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে তিনি পিরোজপুরে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি একজন শিক্ষক নেতা হিসেবেও বেশ পরিচিত মুখ।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিজয়ী হন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক ক্ষেত্রেও অবদান রাখার কারণে তিনি জেলার বিভিন্ন মহলে পরিচিত একটি নাম।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুরের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো

সম্পর্কিত খবর