Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা প্রশাসকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৬:২১

প্রথম কর্মদিবসে প্রশাসককে শুভেচ্ছা জানানাের সময়কার চিত্র।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মো. হারুনুর রশীদ।

সোমবার (১৬ মার্চ) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ ঘোষণা দেন।

দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন হারুনুর রশীদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তার প্রথম অগ্রাধিকার। জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ারও আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে হারুনুর রশীদ বলেন, জেলা পরিষদের কর্মকাণ্ডে কোনো অনিয়ম বা অসঙ্গতি থাকলে তা যেন তাকে জানানো হয়। এ ধরনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

এর আগে, জেলা পরিষদে পৌঁছালে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রথম কর্মদিবসে তিনি কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পবিত্র লাইলাতুল কদর আজ
১৬ মার্চ ২০২৬ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর