Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা বন্দরের ২ হাজার শ্রমিক পেয়েছে ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৭:১২

শ্রমিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে ঈদ উপহার।

বাগেরহাট: মোংলা বন্দরের জেটিতে কর্মরত প্রায় দুই হাজার শ্রমিককে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন (সিএন্ডএফ এজেন্ট) যৌথভাবে এই খাদ্য সহায়তা দেয়।

সোমবার (১৬ মার্চ) সকালে মোংলা বন্দরের প্রশাসনিক ভবনের সামনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।

এ বিষয়ে মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘শ্রমিকরা যাতে ঈদের দিন ভালো খেতে পারে বা থাকতে পারে, তার জন্য এই সহায়তা দেওয়া হয়েছে।’

এ সময় সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (ইএনডি) ড. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুল চৌধুরী জনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর