Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ২১:০২

বিতরণ করা হচ্ছে ভিজিএফের চাল।

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।

২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ১৬ ও ১৭ মার্চ নির্ধারিত স্থানে পর্যায়ক্রমে এই চাল বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়, যাতে নিম্ন আয়ের মানুষের ঈদের আনন্দে কিছুটা সহায়তা করা যায়।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর