Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটের কালি মোছার আগেই অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী: হুইপ দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ২২:৫৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর: জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভোটের কালি আঙুল থেকে মোছার আগেই অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম পুরোহিতদের মাসে মাসে ভাতা দেওয়া এবং খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। আপনারা জানেন আঙুলে যে ভোটের কালি লাগানো হয়েছে এটা মুছে যাবার আগেই ফ্যামিলি কার্ডসহ ইমাম মোয়াজ্জিনদের টাকা দেওয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহালুতে সেখান থেকে খাল খনন উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের মাধ্যমে সারাদেশব্যাপী বিভিন্ন জেলার এমপি-মন্ত্রীরা আজকে আনুষ্ঠানিকভাবে খাল খনন শুরু করছে।

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আপনারা জানেন বিশেষ করে এই উত্তর অঞ্চল সবচেয়ে বেশি খরায় জর্জরিত হয়। খরার সময় পানি থাকে না, মাঠ-ঘাট ফেটে খাঁ খাঁ হয়ে যায়। এই খাল খননে দেশের মানুষের যে সাড়া পড়েছে আমার বিশ্বাস খরার সময় যে পানির অভাব এই খাল খননের মধ্যেমে পানি মজুত হবে। এই পানি মজুদের মাধ্যমে কৃষক তার ফসল উৎপাদন করতে পারবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাটোর ৪ (লালপুর-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর ৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিমসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা।

এর আগে তিনি নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর