Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৭:২৩

বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড়: পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আগামী ১১ দিন সকল ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, মঙ্গলবার (১০ মার্চ) বাংলাবান্ধা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সই করা একটি চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের ছুটি থাকবে। মাঝে বুধবার (১৮ মার্চ) অতিরিক্ত ছুটি। বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। এই ছুটির রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি পড়বে। ফলে সব মিলিয়ে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত টানা ১১ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৮ মার্চ থেকে বন্দরে পুনরায় স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েতুল ওয়ারেস বলেন, ছুটির এ সময়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও, বন্দরের ইমিগ্রেসন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর