Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই মহল্লার পৃথক বাড়ি থেকে ২ বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ০৩:১৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৩:১৬

নরসিংদীর বাগপাড়া মহল্লার মুসান্না গালিব মিম ও শেখ শরিফ। ছবি: সংগৃহীত

নরসিংদী: জেলার পলাশ উপজেলায় একই মহল্লার পৃথক দুই বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লার নিজ নিজ বাড়ি থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

দুই যুবক হলেন- মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের বন্ধু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিম’র বাবা-মা অন্যত্র থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। এদিন রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থা থাকা তার পচন ধরা মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কয়েকদিন আগে মিম আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

অপরদিকে খবর পেয়ে পুলিশ শেখ শরিফের বাড়ির কক্ষের দরজা ভেঙে ভবনের ভেতরে সিলিংফ্যানে খাটে পা লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ওই বাড়িতে তার অসুস্থ মা ঘটনাটি টের পাননি। পুলিশের ধারণা ২৪ ঘণ্টার মধ্যে সে আত্মহত্যা করেছে।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তারা পরস্পর সম্পর্কে বন্ধু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। দু’জনেই মাদকাসক্ত বলে ধারণা পাওয়া গেছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর