রাজবাড়ী: প্রচণ্ড ঝড় ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনা এড়াতে বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নৌ-রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আটকে পড়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তপু ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে নদী অববাহিকায় ঝোড়ো বাতাস বইছে। এ কারণে নৌ-রুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কেটে গেলে পুনরায ফেরি চলাচল শুরু হবে, তখন সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হবে বলে।
তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাট প্রান্তে ৭টি ফেরি ফেরি নোঙর করে রাখা হয়েছে।