Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ২২:৫৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট

রাজবাড়ী: প্রচণ্ড ঝড় ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আটকে পড়ে।

এর আগে ঝোড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ৯টা থেকে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তপু বলেন, নদীতে ঝোড়ো বাতাস কমে যাওয়ায় ১ ঘণ্টা পর রাত পৌনে ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌ-রুটে ১৭টি ফেরি চলাচল করছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর