Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উত্তরের পথে যানবাহনের তীব্র চাপ, হাটিকুমরুল এলাকায় ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৭:৩৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিরাজগঞ্জ: স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কেও যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ বাড়ায় হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ইন্টারচেঞ্জের কাজ শেষ না হওয়ায় ধীরগতিতে পারাপার হচ্ছে যানবাহনগুলো। এছাড়া কোথাও কোনো যানজট না থাকায় স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। এতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোল-চত্ত্বরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে গত কয়েকদিনের তুলনায় আজকে সকাল থেকেই যানবাহনের প্রচুর চাপ বেড়েছে। যানবাহনের চাপ বাড়ায় যমুনা সেতু পশ্চিম হাটিকুমরুল গোলচত্বরে ইন্টারচেঞ্জ‌ নির্মাণের কাজ শেষ না হওয়ায় এই এলাকায় ধীরগতিতে চলাচল করছে যানবাহনগুলো। তাছাড়া কোথাও কোনো যানজট বা ধীরগতি দেখা যায়নি।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, গত কয়েকদিনের মধ্যেই আজকেই সবচেয়ে বেশি গাড়ির চাপ রয়েছে। সকাল থেকে যানবাহনের প্রচুর চাপ বেড়ে যাওয়ায় হাটিকুমরুল গোলচত্বর এলাকা ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শেষ না হওয়ায় সড়কগুলো সরু রয়েছে। এতে এই এলাকায় দুইটি গাড়ির বেশি এক সাথে পারাপার হতে পারছে না এবং গাড়ির স্বাভাবিক গতি কমিয়ে পারাপার হতে হচ্ছে। এতে এখানে একটু ধীরগতিতে যানবাহনগুলো পারাপার হচ্ছে। ইন্টারচেঞ্জের কাজ শেষ না হওয়ায় এই সমস্যা হচ্ছে। তাছাড়া কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর