Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরের পথে দিনে যানবাহনের চাপ থাকলেও রাতের মহাসড়ক ফাঁকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ০০:০৬

সিরাজগঞ্জ: স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সারাদিন যানবাহনের তীব্র চাপ থাকলেও বর্তমানে ফাঁকা রয়েছে উত্তরের এই মহাসড়ক।

সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কমে এখন অনেকটাই ফাঁকা রয়েছে। ঢাকা রংপুর মহাসড়কের ফোরলেন সিরাজগঞ্জ অংশে শেষ করে চালু করে দেওয়ায় যানজট ও ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের বিভিন্ন এলাকায় দেখা যায়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে সারাদিন যানবাহনের প্রচুর চাপ থাকলেও সন্ধ্যার পর থেকে অনেকটাই কমে এসে এখন ফাঁকাই রয়েছে উত্তরের এই মহাসড়ক। বর্তমানে মহাসড়কে দূরপাল্লার অল্প কিছু সংখ্যক বাস এবং পণ্যবাহিনী কিছু টাক ও পিকআপ ভ্যান চলাচল করছে।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রায় মহাসড়কে গত কয়েক দিনের তুলনায় আজকে সকাল থেকে সারাদিন যানবাহনের প্রচুর চাপ ছিল। তবে সন্ধ্যার পর থেকে কমতে থাকে এর সংখ্যা। বর্তমানে মহাসড়কে দূরপাল্লার কিছু যাত্রীবাহী বাস এবং পণ্যবাহিনী কিছু টাক চলাচল করছে এতে অনেকটা ফাঁকা রয়েছে মহাসড়ক।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর