Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী মাংসের বাজারে ঈদের ধাক্কা, সবজিতে স্বস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৭:২৫

রাজবাড়ী: পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা, ঘরমুখো মানুষের ব্যস্ততা আর পরিবারকে ঘিরে নানা আয়োজন। এই আয়োজনের অন্যতম অনুষঙ্গ মাংস। কিন্তু ঈদের আগে সেই মাংসের বাজারেই দেখা দিয়েছে অস্বস্তিকর চিত্র। মুরগি, গরু এবং খাশির মাংসের দাম বেড়েছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে সবজির বাজারে। ক্রেতা কম থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে।

শুক্রবার (২০ মার্চ) রাজবাড়ী শহরের বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বর্তমানে বাজারে ব্রয়লার, সোনালি, লেয়ার, বড় মোরগসহ সব ধরনের মুরগির দামই বেড়েছে। সোনালি মুরগি প্রতি কেজি (ছোট) ৩৬০ টাকা, বড় ৩৭০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। বড় মোরগ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়।

বিজ্ঞাপন

মুরগির পাশাপাশি বেড়েছে গরু ও খাশির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। খাশির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা, বকরির মাংশ ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলেন, ঈদ ঘনিয়ে আসায় মাংসের চাহিদাও কিছুটা বেড়েছে, যার প্রভাব পড়েছে বাজারে।

বড় বাজারের সরদার পোল্ট্রি সপে কথা বললে তারা জানান, ছোট ছোট অনেক খামার বন্ধ হয়ে যাওয়ায় বাজারে আগের মতো মুরগি আসছে না। তার ওপর ঈদ সামনে থাকায় চাহিদাও বেড়েছে। ফলে দাম বাড়তি।

অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। খুচড়া দোকানে আলু ১৮ থেকে ২০টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১৪০ টাকা, মরিচ ১০০টাকা, শশা ৪০ থেকে ৬০ টাকা, টমেটো ২০ থেকে ৩০ টাকা, পটল ৮০ থেকে ১০০ টাকা, উছতা ৬০টাকা, গাজর ৫০ টাকা, পেঁপে ৪০টাকা, বেগুন ৪০ টাকা ও গোল বেগুন ৬০ টাকা, ঢ়েঁড়শ ৮০ টাকা, সজিনা ১০০টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লেবু আকার ভেদে প্রতি হালি ৩০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খুচড়া সবজি ব্যবসায়ী মালেক জানান, রমজানের শুরুতে সবজির আমদানি কম হওয়াতে দাম তখন বেশি ছিল। এখন সকল সবজির আমদানি মোটামুটি চাহিদা মতো। তাই দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে।

বাজার করতে আসা রহিম মোল্লাসহ কয়েকজন জানান, সবজির দাম।কমলেও মাংসের বাজার অনেক বেশি। ১ কেজি গরুর মাংস কিছু দিন আগেও ৭০০ থেকে ৭২০ টাকা ছিল আজ সেটা ৮৫০ টাকা করে দাম চাচ্ছে কিনবো কেমনে আমরা নিন্মবিত্তের মানুষ। ব্রয়লার মুরগী ছিল ১৮০ টাকা সেটা আজ ২৩০ টাকা। মাংস খাওয়ার কায়দা নাই। মনিটরিং ব্যবস্থা জোরদার না, এজন্য ব্যবসায়ীরা প্রতিদিন দাম বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর