চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২১ মার্চ) রাতে সদর উপজেলার পালশা মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইল হোসেনের ছেলে অহিদুল ইসলাম ও জয়নাল আবেদিনের ছেলে মিনহাজ আলী।
আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঢোরবোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহিদুর রহমান জাপান ও রাণীহাটির নেস মোহাম্মদের ছেলে এলিম।
ওসি বলেন, রাত সাড়ে ৯টার দিকে একটি অটো রিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আরেকজন মারা যান হাসপাতালে নেয়ার পর। দুর্ঘটনায় আহত দুজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।