Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় রাতের আঁধারে কৃষকের ১০০০ কলাগাছ কেটে দিল দূর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৭:১৮

ছবি: সংগৃহীত

পাবনা: পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জেরে হাফিজুল ইসলাম ( ২৮) নামে এক কৃষকের ৫০ শতাংশ জায়গায় ওপর চাষ করা শবরি কলা বাগানের প্রায় ১০০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাতের আঁধারে উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুস্পপাড়া গ্রামে

পুষ্পপাড়া গ্রামের হাকিম খাঁর ছেলে হাফিজুল ইসলামের জমির পাশে, ক্যানাল পাড়ে ৫০ শতাংশ জমিতে শবরি কলার গাছ রোপণ করে তিনি দীর্ঘদিন কলা চাষ করে আসছিলেন।

কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শক করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ভুক্তভোগীকে প্রণোদনা বা কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করার।

বিজ্ঞাপন

সাঁথিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর মোবাইল টিম ঘটনাস্থলে যায়। ঘটনাটি কে ঘটিয়েছে এমন তথ্য কৃষকসহ কেউ দিতে পারেনি। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর