Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আন্দোলনে শহিদ ও পঙ্গু ব্যক্তিদের নিয়ে কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৮:০০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

টাঙ্গাইল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্ম। মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। ২৪’র গণ-অভ্যুত্থান যারা শহিদ ও পঙ্গু হয়েছেন, তাদের বিষয়ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের বিষয়ও আমরা আন্তরিক। তাদের বিষয়ে দেখ বালের দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, জাতীয় ও স্বাধীনতা দিবস দিয়ে আমাদের প্রস্তুতি চলছে। আশা করি সফলভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী জাতীয় ও স্বাধীনতা দিবস আমরা পালন করবো।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধ সংসদ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন তারেক রহমান। প্রত্যেকটি কমিটিই গণতান্ত্রিক ভাবে হোক। তাই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলার গণতান্ত্রিকভাবে হোক নিশ্চয়ই আমরা চাই। আমি এ নিয়ে কাজ করছি। সে জন্য আমাকে সময় দিতে হবে।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এ মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন, রাজাকারের তালিকা হয়েছে কি না। আমি মাত্র দুইদিন অফিস করেছি। এ নিয়ে আমি কাজ করবো। আমি চেষ্টা করবো এ মন্ত্রণালয় সব কাজগুলো নিষ্ঠার সাথে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করবো।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর