Sunday 22 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৬ ১৮:৪২

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) উপজেলার গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের নিজ গ্রাম থেকে সাফিকুল ইসলাম ও তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন। উপজেলার গাগলী এলাকায় এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে সেখানে থাকা স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা দুই বন্ধুর মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কা জনক হওয়ায়, তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এবং একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর হাসপাতালের ডিউটি অফিসার আমজাদ হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেটে রেফার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর