Tuesday 12 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপসা সেতুতে মানুষের ঢল

রেজাউল ইসলাম তুরান ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১০:১০ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১০:৩৪

খুলনার খান জাহান আলী সেতুতে মানুষের ঢল নেমেছে।

খুলনা: ঈদের দ্বিতীয় দিনে খুলনার খান জাহান আলী সেতুতে (রূপসা সেতু) মানুষের ঢল নেমেছে।

সরেজমিনে রোববার (২২ মার্চ) বিকালে সেতুতে গিয়ে দেখা যায়, উন্মুক্ত পরিবেশে ছুটি কাটাতে কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু অথবা বান্ধবীকে নিয়ে, কেউবা প্রেমিক যুগল হয়ে এসেছেন। রূপসা সেতুর দুই পাড় লোকে লোকারণ্য। ব্রিজের নিচে বসেছে অসংখ্য খাবারের দোকান। বিনোদনপ্রেমীরা ঘোরাঘুরির পাশাপাশি নিজেদের পছন্দের খাবারসহ বিভিন্ন জিনিস কেনাকাটা করছেন।

সেতুতে ঘুরতে আসা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাইনতলা এলাকার বাসিন্দা তাজমুল শেখ বলেন, ‘সব সময় কর্মব্যস্তার মধ্যে থাকি। তাই আজকে পরিবারের সবাইকে নিয়ে রূপসা সেতুতে ঘুরতে এসেছি। সবার সঙ্গে আনন্দ করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে।’

বিজ্ঞাপন

ঘুরতে আসা রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কহিনুর বেগম বলেন, ‘প্রতিবছর ঈদে এখানে ঘুরতে আসি। পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।’

ফুসকা বিক্রেতা হুসাইন আহম্মেদ বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর সেতুতে মানুষের আনাগোনা অনেক বেশি। বেচাকেনা অনেক ভালো হচ্ছে।’

রূপসা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ‘সেতুতে ঘুরতে আসা বিনোদনপ্রেমীদের সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর