Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে এসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ২২:১৭

এসআই রুপম দে’র মরদেহ।

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হারবাং বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত পুলিশ কর্মকর্তা হলেন রুপম দে। তিনি হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এসআই রুপম দে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এসআই মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসআই রুপম দে স্ট্রোক করে মারা গেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর