Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে তেলের লাইনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১২:২১

ছবি: সংগৃহীত।

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন বলে যানা গেছে।

সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতে শেখ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের জন্য ছিল মোটরসাইকেলের দীর্ঘ সারি। এসময় কয়েকজন সিরিয়াল অতিক্রম করে আগে তেল নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মারামারি বেধে যায়। এতে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বন্ধ হয়ে যায় তেল সরবরাহ কার্যক্রম।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি মো. মোশাররফ হোসেন বলেন, তেলের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এক যুবক তার হাতে থাকা চাবির রিং দিয়ে আরেকজনকে আঘাত করলে তার মাথায় সামান্য রক্তপাত হয়। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের মধ্যে একটি পক্ষ পাম্প মালিকের আত্মীয় বলেও জানা গেছে। পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের পরিবার ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করে। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

বিজ্ঞাপন

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান?
২৪ মার্চ ২০২৬ ১১:৫১

আরো

সম্পর্কিত খবর