Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কক্সবাজারে মসজিদের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৮:৫৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় একটি মসজিদের পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহেনা বেগম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মসজিদের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। বিকেলে পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি পুকুরে নেমে আর উঠতে পারেননি। এ ঘটনায় প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের মায়ের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর