Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ফেরি থেকে নদীতে যাত্রীবাহী বাস, উদ্ধারে ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৯:৪১ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৯:৪৪

ঢাকা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৫ মার্চ) সন্ধায় ফায়ার সার্ভিস সদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। গোয়ালন্দ ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা এবং ফরিদপুর থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বিজ্ঞাপন

শাহজাহান শিকদার বলেন, ৫টা ২০ মিনিটে খবর পেয়ে আমাদের ডুবুরির ইউনিট ১৬ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর আনুমানিক ৩০ ফুট গভীরে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্তৃক পানির নিচে বাস শনাক্ত করা গেছে। বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী যান হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, ফেরিতে গাড়ি লোড নেওয়ার সময় সৌহার্দ্য নামের একটি বাস পন্টুনের সোজা পকেট দিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসের যাত্রীদের উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরি দল কাজ করছেন। পাশাপাশি বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিন, বিকেল সাড়ে ৫ টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। এতে বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর