Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনায় ছিনতাইকারীর গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৫:৪৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার স্টিমার ঘাট এলাকায় ছিনতাইয়ের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) সাইকেলে করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে তাদের নিজেদের এক সদস্য সাগর গুলিবিদ্ধ হয়।

বিজ্ঞাপন

পরে অন্যরা পালিয়ে গেলে স্থানীয়রা গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বাড়ি দিঘলিয়ার দেয়াড়া এলাকায়। এ ঘটনায় আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছে। এখনো মামলা হয়নি, তবে আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর