Friday 27 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৬:২১

বিধান রায়

ঠাকুরগাঁও: জেলার রাণীশংকৈল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিধান রায় (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত বিধান রায় ওই গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিধান রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও আপত্তিকর একটি পোস্ট দেন। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করে এবং সহযোগিতার ভিত্তিতে অভিযুক্ত বিধান রায়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
‘ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর