Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার শাহপরীর দ্বীপ এলাকার জালিয়াপাড়া লবণের গোনা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হবে বলে খবর পায়। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সাহাদাত হোসেন (সাকিব) (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

বিজ্ঞাপন

অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার চালান দেশে প্রবেশের তথ্য পেয়ে ওই এলাকায় নজরদারি বাড়ায় কোস্ট গার্ড। বৃহস্পতিবার মধ্যরাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে সেটি আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. ইয়াসিন (৩৫), মো. ইসমাইল (২২), গিয়াস উদ্দিন (৩২) ও জসিম উদ্দিন (৩৩)। তাদের মধ্যে ইয়াসিন রোহিঙ্গা এবং অন্যরা টেকনাফ উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা কাভার্ড ভ্যান ও মাছ ধরার নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড স্টেশন টেকনাফের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর