নওগাঁ: নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে আশরাফুল (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) ভোরে উপজেলার শিহাড়া ইউনিয়নের তেপুকুরিয়া মাঠে এ ঘটনা ঘটে।
আশরাফুল উপজেলার ১১ নম্বর শিহাড়া ইউনিয়নের শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভোরে আশরাফুলসহ ৫ কৃষক মাঠে গম কাটতে যান। এ সময় বজ্রপাতে তারা আহত হয়। আশরাফুলকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৪ টার দিকে গম কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু ও ২ জন আহত হয়েছেন।