Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৬:৫০

পাঁচজনের দাফন সম্পন্ন

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে এখন নিস্তব্ধতা আর কান্নার ভারী আবহ। টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজনসহ পাঁচজনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। পরে দুপুর আড়াইটার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি পাঁচটি কবরে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন— নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। তারা সবাই জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ঈদের ছুটি শেষে প্রিয়জনদের নিয়ে কর্মস্থলে ফেরার পথে তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। মুহূর্তেই নিভে যায় পাঁচটি প্রাণ, আর অন্ধকারে ডুবে যায় একটি পরিবারের ভবিষ্যৎ।

নিহত দোলা বেগমের মৃত্যুতে শোক আরও গভীর হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি এসে নিজের একমাত্র মেয়ে জুই আক্তারের বিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই মায়ের মরদেহ ঘরে ফেরে—যা পুরো গ্রামবাসীকে স্তব্ধ করে দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর