Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে খামারে আগুন, ২৩টি গরু-ছাগল পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৭:১২

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে একটি খামারের ২৩টি গরু-ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। একই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ৫টি দোকান।

শুক্রবার (২৮ মার্চ) রাতে ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’ নামের খামারটির মালিক হাবিবুর রহমান জানান, তার খামারে ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত খামারে ছড়িয়ে পড়ে।

এ সময় খামারের একটি গরু বের করা সম্ভব হলেও বাকি গরু-ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় পৌনে ২ঘণ্টা পর ঘটনাস্থলে এসেছেন। ততক্ষণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’

বিজ্ঞাপন

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব সারাবাংলাকে বলেন, ‘জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ১৬ কিলোমিটার দূরে ঘটনাস্থল যাই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর